Psalms 52:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। দাউদের মস্কীল। যখন ইদোমীয় দোয়েগ এসে তালুতকে এই সংবাদ দিল যে, “দাউদ অহীমেলকের বাড়িতে এসেছে,” সেই সময়কার। হে শক্তিশালী লোক, তুমি কেন অনিষ্ট কাজের গর্ব করছো? আল্লাহ্র রহম নিত্যস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে মহাবীর, কেন তুমি অপকর্মের দম্ভ করো? কেন তুমি সারাদিন দম্ভ করো, তুমি যে ঈশ্বরের চোখে এক অবজ্ঞার বস্তু?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীর, তুমি কেন অনিষ্টকার্য্যের শ্লাঘা করিতেছ? ঈশ্বরের দয়া নিত্যস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীর, তুমি কেন অনিষ্টকার্যের শ্লাঘা করিতেছ? ঈশ্বরের দয়া নিত্যস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি মন্দ বিষয় নিয়ে গর্ব করছ? ঈশ্বরের অটল ভালবাসার তো শেষ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি খারাপ বিষয় নিয়ে গর্ব করছ? আল্লাহ্র অটল মহব্বতের তো শেষ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে শক্তিধর মানব, আপন অপকর্মের জন্য কেন দম্ভ কর? জেন, ঈশ্বরের প্রেম চির-অবিচল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে যোদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন? তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কেন বিপদের সৃষ্টিতে গর্ব করছ? ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততা প্রতি দিন আসে।