Psalms 52:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার জিহ্বা ধ্বংসের কল্পনা করছে; হে ছলসাধক, তা শাণিত ক্ষুরের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি মিথ্যা কথা বলতে দক্ষ, তোমার জিভ ধ্বংসের পরিকল্পনা করে; এবং তা ধারালো ক্ষুরের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে; হে ছলসাধক, তাহা শাণিত ক্ষুরের সদৃশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার জিহ্বা দুষ্টতার কল্পনা করিতেছে; হে ছলসাধক, তাহা শাণিত ক্ষুরের সদৃশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার জিভ্ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে; হে ছলনাকারী, তোমার জিভ্ যেন শান দেওয়া ক্ষুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার জিভ্ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে; হে ছলনাকারী, তোমার জিভ্ যেন শান দেওয়া ক্ষুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি অনিষ্ট করার সঙ্কল্প কর, বিশ্বাসঘাতক তুমি, ক্ষুরের মত শাণিত তোমার জিহ্বা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর| তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো| তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জিভ ধারালো ক্ষুরের মত ধ্বংসের পরিকল্পনা করেছে যা মিথ্যা কাজ করে।