Psalms 52:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সৎকর্মের চেয়ে দুষ্কর্ম, এবং ধর্মের কথার চেয়ে মিথ্যা বেশি কথা ভালবাস। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ভালোর চেয়ে মন্দ, আর সত্য বলার চেয়ে মিথ্যা বলতে বেশি ভালোবাসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া, এবং ধর্ম্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালবাস। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া, এবং ধর্মবাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালবাস। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ভালোর চেয়ে মন্দ ভালবাস, আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ভালোর চেয়ে খারাপী ভালবাস, আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভালর চেয়ে মন্দই তোমার প্রিয়, সত্যের চেয়ে মিথ্যা বলতেই তুমি ভালবাস। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর| তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ভালো চেয়ে মন্দকে ভালবাসো এবং ন্যায়ের পরিবর্তে মিথ্যা কথা বলা ভালবাস। সেলা