Psalms 52:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ও তোমাকে চিরতরে বিনষ্ট করবেন, তোমাকে ধরে তাঁবু থেকে টেনে বের করবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উৎপাটন করবেন। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয় ঈশ্বর তোমাকে চিরকালীন ধ্বংসে অবনত করবেন: তিনি তোমাকে ছিনিয়ে নিয়ে তোমার তাঁবু থেকে উপড়ে ফেলবেন; আর তোমাকে জীবিতদের দেশ থেকে নির্মূল করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরও তোমাকে চিরতরে বিনষ্ট করিবেন, তোমাকে ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মুলন করিবেন। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরও তোমাকে চিরতরে বিনষ্ট করিবেন, তোমাকে ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মূলন করিবেন। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বর তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন; তিনি তোমাকে টেনে আনবেন, তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্‌ড়ে ফেলবেন। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌ তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন; তিনি তোমাকে টেনে আনবেন, তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্‌ড়ে ফেলবেন। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তোমাকে চূর্ণ করবেন চিরতরে, তোমার আবাস থেকে টেনে এনে তোমাকে ছিন্নভিন্ন করবেন তিনি, জীবলোক থেকে তোমায় করবেন উৎপাটিত। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন! যেমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ী থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর একইভাবে তোমাকে চিরতরে বিনষ্ট করবেন; সে তোমাকে নিয়ে যাবে এবং তাঁবু থেকে বের করে দেবে এবং জীবিতদের দেশ থেকে তোমাকে বাইরে বের করবে। সেলা