Psalms 52:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘দেখ, ঐ ব্যক্তি আল্লাহ্কে তার আশ্রয়স্থল জ্ঞান করতো না, সে নিজের প্রচুর ধনের উপর নির্ভর করতো; সে দুষ্টতায় নিজেকে বলবান করতো।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই যে সেই লোক, যে কখনও ঈশ্বরকে নিজের আশ্রয় দুর্গ করেনি, কিন্তু নিজের মহা ঐশ্বর্যে আস্থা রেখেছে, এবং অপরদের ধ্বংস করে নিজে শক্তিশালী হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘দেখ, ঐ ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধনবাহুল্যে নির্ভর করিত; সে দুষ্টতায় আপনাকে বলবান করিত।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘দেখ, ঐ ব্যক্তি ঈশ্বরকে আপন বল করিত না, সে আপনার ধনবাহুল্যে নির্ভর করিত; সে দুষ্টতায় আপনাকে বলবান করিত।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঐ দেখ, ঐ লোকটি ঈশ্বরকে তার আশ্রয়-দুর্গ করে নি; তার প্রচুর ধন-সম্পদের উপর সে নির্ভর করেছে আর মন্দ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঐ দেখ, ঐ লোকটি আল্লাহ্কে তার আশ্রয়-কেল্লা করে নি; তার প্রচুর ধন-সম্পদের উপর সে ভরসা করেছে আর খারাপ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, এই সেই লোক যে ঈশ্বরের শরণ নেয় নি কখনও, প্রচুর ধনসম্পদে ছিল সে একান্ত নির্ভর, দুষ্কর্মের দ্বারাই সে করত আপন শক্তিসঞ্চার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখ, ঈশ্বরে যে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে| ঐ লোকটা ভেবেছিলো ওর সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, ঐ এমন এক ব্যক্তি যে ঈশ্বরকে নিজের শক্তি মনে করত না, কিন্তু সে তার ধন সম্পদের প্রাচুর্যের উপরে নির্ভর করত এবং দুষ্টতা মধ্যে নিজেকে প্রতিপন্ন করত।”