Psalms 52:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি আল্লাহ্র গৃহে সবুজ জলপাই গাছের মত; আমি অনন্তকালের তরে আল্লাহ্র অটল মহব্বতে বিশ্বাস করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি, ঈশ্বরের গৃহে, উদীয়মান জলপাই গাছের মতো; যুগ যুগান্ত ধরে ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি ঈশ্বরের বাটীতে হরিৎপর্ণ জিতবৃক্ষসদৃশ; আমি অনন্তকালতরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি ঈশ্বরের বাটীতে হরিৎপর্ণ জলপাই বৃক্ষের সদৃশ; আমি অনন্তকালতরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি ঈশ্বরের ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত; আমি সব সময় ঈশ্বরের অটল ভালবাসার উপর নির্ভর করে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি আল্লাহ্র ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত; আমি সব সময় আল্লাহ্র অটল মহব্বতের উপর ভরসা করে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি ঈশ্বরের ভবনে পল্লবিত সতেজ জলপাই বৃক্ষের মত, ঈশ্বরের অবিচল প্রেমে আজীবন আমি করব নির্ভর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি| আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি, ঈশ্বরের ঘরে সবুজ জিতবৃক্ষের মত; আমি চিরকালের জন্য ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততায় বিশ্বাস করব।