Psalms 52:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চিরকাল আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি কাজ সাধন করেছ; আমি তোমার বিশ্বস্ত লোকের সম্মুখে তোমার নাম তবলিগ করবো, কেননা তা উত্তম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যা কিছু করেছ, তার জন্য আমি, তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব। এবং আমি তোমার নামে আশা রাখব কারণ তোমার নাম মঙ্গলময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য্য সাধন করিয়াছ; আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করিব, কেননা তাহা উত্তম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য সাধন করিয়াছ; আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করিব, কেননা তাহা উত্তম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যা করেছ তার জন্য চিরকাল আমি তোমার গৌরব করব; তুমি মংগলময় বলে তোমার ভক্তদের সামনে আমি তোমার অপেক্ষায় থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যা করেছ তার জন্য চিরকাল আমি তোমার প্রশংসা করব; তুমি মেহেরবান বলে তোমার ভক্তদের সামনে আমি তোমার অপেক্ষায় থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, অশেষ মঙ্গল তুমি করেছ সাধন, তাই আমি গাইব তোমার স্তবগান। তুমি মঙ্গলময়— একথা আমি করব প্রচার তোমার ভক্তমণ্ডলীর মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো| আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো, কারণ সেটা খুব ভালো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, চিরকালের জন্য আমি তোমাকে ধন্যবাদ দেব, কারণ তুমি যা করেছিলে তার জন্য। আমি তোমার বিশ্বস্ত লোকেদের সামনে তোমার নামের অপেক্ষা করব, কারণ তা ভালো।