Psalms 53:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ। দাউদের মস্কীল। মূঢ় মনে মনে বলেছে, ‘আল্লাহ্‌ নেই’। তারা নষ্ট, তারা ঘৃণার যোগ্য অধর্ম করেছে; সৎকর্ম করে, এমন কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউই নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম্ম করিয়াছে; সৎকর্ম্ম করে, এমন কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম করিয়াছে; সৎকর্ম করে, এমন কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের বিবেক অসাড় তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের বিবেক অসাড় তারা ভাবে আল্লাহ্‌ বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বোধ মনে মনে বলে, ‘ঈশ্বর নাই।’ ওরা ভ্রষ্ট, জঘন্য অনাচারী, সৎকর্ম করে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই| এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর, ওরা ভাল কিছু করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বোকা তার মনে মনে বলে, “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ এবং তারা ঘৃণ্য পাপ করেছে; এমন কেউ নেই যে ভাল কাজ করে।