Psalms 53:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ বেহেশত থেকে মানবজাতিকে প্রতি নিরীক্ষণ করলেন, দেখতে চাইলেন, বিবেচক কেউ আছে কিনা, আল্লাহ্‌র খোঁজ করে এমন কেউ আছে কি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির দিকে চেয়ে দেখেন, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন, বিবেচক কেহ আছে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন, বিবেচক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন; দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, কেউ ঈশ্বরের ইচ্ছামত চলে কিনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ বেহেশত থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন; দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, কেউ আল্লাহ্‌র ইচ্ছামত চলে কিনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গ থেকে ঈশ্বর দেখেন মানব সন্তানদের, লক্ষ্য করেন, সুবুদ্ধি সম্পন্ন কেউ আছে কিনা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রকৃতপক্ষে একজন ঈশ্বর আছেন যিনি স্বর্গ থেকে আমাদের লক্ষ্য করছেন| ঈশ্বর সেইসব জ্ঞানী মানুষের খোঁজ করছেন যারা ঈশ্বরের খোঁজ করে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি দেখলেন কেউ আছে কি না যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে।