Psalms 53:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্বৃত্তদের কি কিছুই জ্ঞান নেই? তারা খাদ্য গ্রাস করার মত আমার লোকদেরকে গ্রাস করে, আর আল্লাহ্‌কে ডাকে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে; ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধর্ম্মাচারীদের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, আর ঈশ্বরকে ডাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধর্মাচারীদের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, আর ঈশ্বরকে ডাকে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা ঈশ্বরকে ডাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খারাপ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা আল্লাহ্‌কে ডাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুরাচারদের কি কোন জ্ঞান নেই? গ্রাস করে তারা আমারই প্রজাদের, ঈশ্বরকে তারা ডাকে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “ওই সব মন্দ লোকরা নিশ্চয় জানে সত্য কী! কিন্তু ওরা আমার কাছে প্রার্থনা করে না| দুষ্ট লোকরা এমনভাবে আমার লোকদের গ্রাস করে যেন ওরা খাবার খাচ্ছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা পাপ করে, তারা কি কিছুই জানে না? তারা আমার লোকেদেরকে গ্রাস করে এবং বাস করে, কিন্তু তারা ঈশ্বরের প্রার্থনা করে না।