Psalms 53:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ভয়শূন্য স্থানে তারা নিদারুণ ভয় পেল; কেননা যারা তোমাকে অবরোধ করে, আল্লাহ্‌ তাদের অস্থি ছড়িয়ে ফেললেন, তুমি তাদেরকে লজ্জা দিয়েছ, কারণ আল্লাহ্‌ তাদেরকে অগ্রাহ্য করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, এমন আতঙ্ক যা তারা আগে জানেনি। ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন। তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভয়শূন্য স্থানে তাহারা বড়ই ভয় পাইল; কেননা যাহারা তোমাকে অবরোধ করে, ঈশ্বর তাহাদের অস্থি ছড়াইয়া ফেলিলেন, তুমি তাহাদিগকে লজ্জা দিয়াছ, কারণ ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভয়শূন্য স্থানে তাহারা বড়ই ভয় পাইল; কেননা যাহারা তোমাকে অবরোধ করে, ঈশ্বর তাহাদের অস্থি ছড়াইয়া ফেলিলেন, তুমি তাহাদিগকে লজ্জা দিয়াছ, কারণ ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আক্রমণকারীদের হাড়গোড় তিনি ছড়িয়ে রেখেছেন; আগে তাদের ভয় ছিল না, তবুও তারা এখন ভীষণ ভয় পেল; ঈশ্বর তাদের বাতিল করেছেন, তাই তুমি তাদের লজ্জায় ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আক্রমণকারীদের হাড়গোড় তিনি ছড়িয়ে রেখেছেন; আগে তাদের ভয় ছিল না, তবুও তারা এখন ভীষণ ভয় পেল; আল্লাহ্‌ তাদের বাতিল করেছেন, তাই তুমি তাদের লজ্জায় ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে ভয়ের কোন কারণ নেই, সেইখানেও নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত, যারা অবরোধ করবে তোমায়, ঈশ্বর ছড়িয়ে ফেলবেন তাদের অস্থি। তারা হবে অবমানিত, কারণ ঈশ্বর তাদের করেছেন প্রত্যাখ্যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব মন্দ লোক এমন আতঙ্কিত হবে, যে আতঙ্কের অভিজ্ঞতা ওদের আগে কখনও হয় নি! ঐ মন্দ লোকরা ইস্রায়েলের শত্রু| ঈশ্বর ঐ মন্দ লোকদের বাতিল করে দিয়েছেন| তাই ঈশ্বরের লোকরা ওদের পরাজিত করবে এবং ওদের হাড়গুলো ঈশ্বর দ্বারা ছিন্নভিন্ন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভীষণ ভয় পেয়েছিল, যদিও ভয় করার কোন কারণ ছিল; কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন।