Psalms 53:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! ইসরাইলের নাজাত সিয়োন থেকে উপস্থিত হোক; আল্লাহ্‌ যখন তাঁর লোকদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনবেন, তখন ইয়াকুব উল্লসিত হবে, ইসরাইল আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে! যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন, তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক; ঈশ্বর যখন আপন প্রজাদের বন্দিদশা হইতে ফিরাইয়া আনিবেন, তখন যাকোব উল্লাসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক; ঈশ্বর যখন আপন প্রজাদের বন্দিদশা হইতে ফিরাইয়া আনিবেন, তখন যাকোব উল্লসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক। ঈশ্বর যখন তাঁর লোকদের অবস্থা ফিরাবেন তখন যাকোবের বংশ আনন্দ করবে- ইস্রায়েলীয়েরা খুশী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক। আল্লাহ্‌ যখন তাঁর বান্দাদের অবস্থা ফিরাবেন তখন ইয়াকুবের বংশ আনন্দ করবে- বনি-ইসরাইলরা খুশী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন থেকেই আসুক নেমে ইসরায়েলের পরিত্রাণ, ঈশ্বর যখন আবার আপন প্রজাদের সৌভাগ্যের করবেন সূচনা, তখন উল্লসিত হবে যাকোব, ইসরায়েল হবে আনন্দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, ইস্রায়েলের জন্য সিয়োন পর্বতে জয় নিয়ে আসুন! ঈশ্বর যখন তাঁর লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনবেন তখন যাকোবের লোকরা যেন আনন্দ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে; ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন, তখন যাকোব উল্লাসিত হবে, ইস্রায়েল আনন্দ করবে।