Psalms 54:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের মস্কীল। যখন সীফীয়েরা এসে তালুতকে বললো, ‘দাউদ আমাদের মধ্যে লুকিয়ে আছেন’ গজলটি সেই সময়কার। আল্লাহ্, তোমার নামে আমাকে নিস্তার কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো; তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষপন্ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর; আমি যে ন্যায়পথে আছি তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর; আমি যে ন্যায়পথে আছি তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তোমার নামের গুণে আমাকে উদ্ধার কর, তোমার পরাক্রমে আমার পক্ষে বিচার নিষ্পন্ন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনার ক্ষমতা প্রয়োগ করে আমায় রক্ষা করুন| আমাকে মুক্তি দিতে আপনার পরাক্রম কাজে লাগান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তোমার নামের দ্বারা, আমাকে বাঁচাও এবং তোমার শক্তিতে আমাকে বিচার কর।