Psalms 54:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠেছে, দুর্দান্ত লোকেরা আমার প্রাণের খোঁজ করেছে; তারা আল্লাহ্কে সম্মুখে রাখে নি। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে; নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না আমাকে হত্যা করতে চায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে; তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে; তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; অত্যাচারীরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে; ঈশ্বরের প্রতি এই লোকদের কোন ভক্তি নেই। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজেরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে; আল্লাহ্র প্রতি এই লোকদের কোন ভয় নেই। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদ্ধত লোকেরা উঠেছে আমার বিরুদ্ধে, দুর্বৃত্তেরা আমার জীবননাশের চেষ্টা করছে, ঈশ্বরকে সমীহ করে না তারা। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিদেশী লোকরা যারা ঈশ্বরের উপাসনা করে না তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে| ঐসব শক্তিশালী লোকরা আমায় হত্যা করার চেষ্টা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অহংকারী লোকেরা আমার বিরুদ্ধে উঠেছে এবং নিষ্ঠুর লোকেরা আমার প্রাণকে খুঁজছে; তারা তাদের আগে ঈশ্বরকে রাখেনি। সেলা।