Psalms 54:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সকল অমঙ্গল আমার গুপ্ত দুশমনদের কাছে ফিরিয়ে দেবেন; তুমি তোমার বিশ্বস্ততায় তাদেরকে সংহার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক, তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন; তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন; তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুরা আমার যে অমংগল করেছে তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন; হে প্রভু, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুরা আমার যে ক্ষতি করেছে তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন; হে মালিক, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই আমার শত্রুদের দুষ্কর্মের প্রতিফল দেবেন, তিনি সত্যনিষ্ঠ, তিনিই ওদের করবেন ধ্বংস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আমার বিরুদ্ধে গিয়েছে, আমার ঈশ্বর তাদের শাস্তি দেবেন| ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত হবেন এবং ঐসব লোকের বিনাশ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অমঙ্গল আমার শত্রুদের কাছে ফিরিয়ে দেবেন; আমার জন্য তোমার বিশ্বস্ততার মধ্যে তাদের ধ্বংস করবে।