Psalms 54:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি কোরবানী করবো; হে মাবুদ, তোমার নামের প্রশংসা-গজল করবো, কেননা তা উত্তম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব, হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি উৎসর্গ করিব; হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি উৎসর্গ করিব; হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু উৎসর্গ করব; হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমি মংগলময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব; হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি মেহেরবান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সানন্দে আমি তোমার উদ্দেশে বলি উৎসর্গ করব হে প্রভু পরমেশ্বর, কৃতজ্ঞতা নিবেদন করব আমি তোমার চরণে, কারণ তুমি মঙ্গলময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আমি আপনাকে স্বেচ্ছাবলি উৎসর্গ করব| প্রভু, আমি আপনার নামের প্রশংসা করবো কারণ সেটি এত ভালো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার উদ্দেশ্যে স্বেচ্ছাবলি উৎসর্গ করব; সদাপ্রভুু তোমার নামে ধন্যবাদ করব, কারণ তা উত্তম।