Psalms 55:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ; জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে; হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে; উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে; উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে চলছে ধ্বংসের কাজ; অত্যাচার আর ছলনার কাজ শহরের চকে লেগেই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে চলছে ধ্বংসের কাজ; জুলুম আর ছলনার কাজ শহরের চকে লেগেই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বত্র আজ উপদ্রব ও অবক্ষয়, ব্যবসা-বাণিজ্যে, বিচার সভায় কোথাও সাধুতা নেই, আছে শুধু প্রতারণা আর অবিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে| লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মধ্যে দুষ্টতা রয়েছে; নিপীড়ন এবং ছলনা তার রাস্তা ত্যাগ করে না।