Psalms 55:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন দুশমন যে আমাকে তিরস্কার করেছে, তা নয়, করলে আমি তা সইতে পারতাম; বিদ্বেষীও আমার বিরুদ্ধে অহংকার করে নি, করলে তা থেকে নিজেকে লুকাতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনও শত্রু আমাকে অপমান করত, তা আমি সহ্য করতে পারতাম; যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত, আমি তা লুকাতে পারতাম;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে, তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম; বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম; বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়, তাহলে আমি সহ্য করতে পারতাম; যে আমার চেয়ে নিজেকে বড় করছে সে যে আমার বিপক্ষের লোক তা নয়, তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে আমাকে অপমান করছে সে যে আমার শত্রু তা নয়, তাহলে আমি সহ্য করতে পারতাম; যে আমার চেয়ে নিজেকে বড় করছে সে যে আমার বিপক্ষের লোক তা নয়, তাহলে আমি তার কাছ থেকে লুকাতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন শত্রু যদি উপহাস করত আমায়, আমি সইতে পারতাম, কোন বিদ্বেষী যদি বিদ্রূপ বাণে জর্জরিত করত আমায় তাহলে আত্মরক্ষা করতে পারতাম আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো, আমি সহ্য করতে পারতাম| এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করতো আমি লুকোতে পারতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এটি আমার শত্রু ছিল না, আমাকে বহন করতে পারে; যে আমাকে ঘৃণা করেছে সে আমাকে তিরস্কার করে না, তারপরও আমি তার থেকে নিজেকে লুকিয়ে রাখি।