Psalms 55:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা একত্র হয়ে মধুর মন্ত্রণা করতাম, আমরা সদলে আল্লাহ্র গৃহে গমন করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার সঙ্গে, ঈশ্বরের গৃহে, একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি, উপাসকদের মধ্যে আমরা হেঁটে বেড়িয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল; ঈশ্বরের ঘরে উপাসনাকারী দলের মধ্যে আমরা একসংগে হাঁটা-চলা করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মধ্যে গভীর যোগাযোগ-সম্বন্ধ ছিল; আল্লাহ্র ঘরে এবাদতকারী দলের মধ্যে আমরা একসংগে হাঁটা-চলা করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন কত না মধুর আলাপ করেছি আমরা দুজনে, একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে যেতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা একসাথে মধুর সহভাগীতায় ছিলাম; আমরা সবাই ঈশ্বরের গৃহে যেতাম।