Psalms 55:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক; তারা জীবদ্দশায় পাতালে নামুক; কারণ তাদের বাড়িতে এবং তাদের অন্তরে নাফরমানী আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যু আমার শত্রুদের বিস্মিত করুক; তারা জীবিত অবস্থায় পাতালের গর্ভে নেমে যাক, কারণ অন্যায় তাদের গৃহে ও তাদের অন্তরে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক; তাহারা জীবদ্দশায় পাতালে নামুক; কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক; তাহারা জীবদ্দশায় পাতালে নামুক; কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক; তারা জীবিত অবস্থায় মৃতস্থানে নেমে যাক, কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে মন্দতা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুদের উপর হঠাৎ মৃত্যু আসুক; তারা জীবিত অবস্থায় কবরে নেমে যাক, কারণ তাদের ঘর-বাড়ীতে ও তাদের অন্তরে খারাপী রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অকালে ওদের মরণ ঘনিয়ে আসুক, জীবন্ত সমাধি হোক ওদের, মন্দতায় ভরা ওদের অন্তর ও বাহির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে! পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন? কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক; তারা জীবিত ভাবে পাতালে নামুক; কারণ তাদের মধ্যে এবং তাদের অন্তরে দুষ্টতা আছে।