Psalms 55:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ শুনবেন, তাদেরকে উত্তর দেবেন; তিনি আদিকাল থেকে সিংহাসনে সমাসীন। [সেলা।] ওদের পরিবর্তন হয় নি, আর ওরা আল্লাহ্কে ভয় করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর, যিনি পূর্বকাল থেকে শাসন করেন, যার কোনও পরিবর্তন নেই, তিনি তাদের কথা শুনবেন আর তাদের নম্র করবেন, কারণ তাদের ঈশ্বরভয় নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর শুনিবেন, তাহাদিগকে উত্তর দিবেন; তিনি চিরকালাবধি সমাসীন। সেলা। উহাদের পরিবর্ত্তন হয় নাই, আর উহারা ঈশ্বরকে ভয় করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর শুনিবেন, তাহাদিগকে উত্তর দিবেন; তিনি চিরকালাবধি সমাসীন। [সেলা] উহাদের পরিবর্তন হয় নাই, আর উহারা ঈশ্বরকে ভয় করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেন তিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা] তাদের মনে কোন পরিবর্তন নেই, ঈশ্বরের প্রতি ভয়ও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেন তিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা] তাদের মনে কোন পরিবর্তন নেই, আল্লাহ্র প্রতি ভয়ও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর, যিনি অনাদিকাল থেকে শাসন ক্ষমতায় সমাসীন, তিনি শুনবেন আমার নিবেদন, ওদের দমন করবেন তিনি। কারণ ওদের কোন পরিবর্তন নেই ঈশ্বরকে সম্ভ্রম করে না ওরা। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমার কথা শোনেন| সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন| কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না| তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তিনি প্রাচীনকাল থেকে তাদের কথা শুনতেন এবং সাড়া দিতেন। সেলা তাদের পরিবর্তন হয় নাই, আর তারা ঈশ্বরকে ভয় করে না।