Psalms 55:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ ব্যক্তি তার বন্ধুদের বিরুদ্ধে হাত তুলেছে, নিজের নিয়ম লঙ্ঘন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে; সে তার নিয়ম ভঙ্গ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে, আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে, আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সেই বন্ধুর সংগে যারা শান্তিতে ছিল তাদের উপরেও সেই বন্ধু হাত উঠিয়েছে আর তার চুক্তি ভেংগেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সেই বন্ধুর সংগে যারা শান্তিতে ছিল তাদের উপরেও সেই বন্ধু হাত উঠিয়েছে আর তার চুক্তি ভেংগেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বন্ধু আপন মিত্রদের বিরুদ্ধাচরণ করছে, মৈত্রী শপথ ভঙ্গ করেছে সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বন্ধু যারা যাদের সাথে শান্তি ছিল তাদের বিরুদ্ধে হাত উঠান হয়েছে, তিনি যে নিয়ম করেছিলেন সেটি তারা অপবিত্র করেছে।