Psalms 55:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মুখ মাখনের মত কোমল, কিন্তু তার অন্তঃকরণ যুদ্ধময়; তার সমস্ত কথা তেলের চেয়েও মোলায়েম, তবুও সেই সমস্ত খাপ থেকে বের করা তলোয়ারস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাখনের মতো তার কথা মসৃণ, কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ; তার কথা তেলের চেয়েও মনোরম, কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়; তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সে সকল বিকোষিত খড়্গস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়; তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সেই সকল বিকোষিত খড়্গস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মুখের কথা মাখনের চেয়ে মোলায়েম, কিন্তু তার অন্তরে রয়েছে যুদ্ধ; তার কথাগুলো দেহে মাখানো তেলের চেয়েও আরামের, কিন্তু সেগুলো যেন খাপ থেকে টেনে বের করা তলোয়ার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মুখের কথা মাখনের চেয়ে মোলায়েম, কিন্তু তার অন্তরে রয়েছে যুদ্ধ; তার কথাগুলো গায়ে মাখানো তেলের চেয়েও আরামের, কিন্তু সেগুলো যেন খাপ থেকে টেনে বের করা তলোয়ার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুখে তার মধুর ভাষণ কিন্তু অন্তরে বৈরীভাব, স্নেহসিক্ত তার আলাপন অন্তরালে তার শাণিত কৃপাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে| ওদের কথা মাখনের মত মসৃণ, কিন্তু ঐসব কথা ছুরির মতই কাটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মুখ মাখনের মত মসৃণ, কিন্তু তার হৃদয় শত্রুতাপূর্ণ; তার বাক্য সকল তেলের থেকেও কোমল, তখনও তারা তলোয়ারগুলো আঁকড়ে ধরেছিল।