Psalms 55:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মাবুদের উপর নিজের ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরে রাখবেন, কখনও ধার্মিককে বিচলিত হতে দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন; তিনি কখনও ধার্মিকদের বিচলিত হতে দেবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পন কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন; তাঁর ভক্তদের তিনি কখনও টলতে দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব ভার তুমি মাবুদের উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন; তাঁর ভক্তদের তিনি কখনও টলতে দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রভু পরমেশ্বরের উপর অর্পণ কর তোমার সকল ভার, তিনিই ধারণ করবেন তোমায়, ধার্মিককে কখনও বিচলিত হতে দেন না তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার যোদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন| ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভার সদাপ্রভুুর উপর দাও; সদাপ্রভুু তোমাকে ধরে রাখবেন, তিনি কখনোই একজন ধার্মিক ব্যক্তির পতনের অনুমতি দেবেন না।