Psalms 55:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে আল্লাহ্‌, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, হে ঈশ্বর, দুষ্টদের পতনের গর্তে নামিয়ে দেবে; যারা রক্তপিপাসু আর প্রতারক জীবনের অর্ধেক দিনও তারা বাঁচবে না। কিন্তু আমি তোমাতে আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্দ্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে ঈশ্বর, তুমি খুনী ও ছলনাকারীদের মৃতস্থানে ফেলে দেবে, আর তা করবে তাদের আয়ুর অর্ধেক শেষ হবার আগেই; কিন্তু আমি তোমার উপর নির্ভর করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে আল্লাহ্‌, তুমি খুনী ও ছলনাকারীদের কবরে ফেলে দেবে, আর তা করবে তাদের আয়ুর অর্ধেক শেষ হবার আগেই; কিন্তু আমি তোমার উপর ভরসা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তুমি ওদের নিক্ষেপ করবে বিনাশের গভীরতম গহ্বরে, রক্তলোলুপ ও প্রতারকেরা জীবনের মাঝপথেই হারাবে তাদের আয়ু কিন্তু তোমারই উপর থাকবে আমার অনন্ত আস্থা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি ঈশ্বর, দুষ্টদের ধ্বংসের গর্তে নামাবে; রক্তক্ষয়ী ও প্রতারণাকারী মানুষেরা বেশি দিন বেঁচে থাকবে না; কিন্তু আমি তোমার উপরে বিশ্বাস করব।