Psalms 55:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টদের হতবুদ্ধি কর, হে প্রভু, ওদের পরিকল্পনা ধ্বংস কর; কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো, কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গ্রাস কর, প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন কর; কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গ্রাস কর, প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন কর; কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস, তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও; আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস, তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও; আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ব্যর্থ করে দাও ওদের সব পরিকল্পনা, বিভ্রান্তি আন ওদের চিন্তাধারায়, আমি দেখেছি ওদের নগরে জনপদে শোষণ-পীড়ন আর হিংসার হানাহানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন| আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু তাদের ধ্বংস করে দাও এবং তাদের ভাষা বিভ্রান্ত করে, কারণ আমি শহরে দ্বন্দ্ব ও হিংসা দেখেছি।