Psalms 56:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, যোনৎইলাম-রহোকীম। হযরত দাউদের। মিক্তাম। যখন ফিলিস্তিনীরা গাতে তাঁকে ধরলো, সেই সময়কার। হে আল্লাহ্, আমার প্রতি রহম কর, কেননা মানুষ আমাকে গ্রাস করতে চায়; সে সমস্ত দিন যুদ্ধ করে আমার প্রতি জুলুম করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে; সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে; সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে; সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমার প্রতি রহমত কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর আমায় কৃপা কর, আমি আজ শত্রুর কবলে বন্দী, নিরন্তর তারা নির্যাতন করছে আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, লোকে আমায় আক্রমণ করেছে তাই আমার প্রতি কৃপা করুন| ওরা সর্বক্ষণ ধরে আমার সঙ্গে যুদ্ধ করে চলেছে, আমায় তাড়া করে চলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ কেউ আমাকে গ্রাস করতে চাইছে; সে সারা দিন যুদ্ধ করে আমাকে মারধর করে।