Psalms 56:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো মৃত্যু থেকে আমার প্রাণ উদ্ধার করেছ, তুমি কি পতন থেকে আমার চরণ উদ্ধার কর নি, যেন আমি জীবনের আলোতে আল্লাহ্র সাক্ষাতে গমনাগমন করি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ, যেন জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে চলতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,] যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,] যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি ঈশ্বরের সামনে চলাফেরা করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি আল্লাহ্র সামনে চলাফেরা করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর গ্রাস থেকে তুমি উদ্ধার করেছ আমায়, রক্ষা করেছ পরাজয়ের কবল থেকে। তাই আমি বাস করছি আজ ঈশ্বরের সান্নিধ্যে, জীবনের উদ্ভাসিত জ্যোতির মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন| পরাজয় থেকে আপনি আমায় রক্ষা করেছেন| তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করবো যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মৃত্যুর মধ্যে থেকে আমার জীবনকে উদ্ধার করেছ; তুমি কি পতন থেকে আমার পা উদ্ধার কর নি, যেন আমি জীবিতদের আলোতে ঈশ্বরের সামনে চলাফেরা পারি?