Psalms 56:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌তে, আমি তাঁর কালামের প্রশংসা করবো; আমি আল্লাহ্‌তে নির্ভর করেছি, ভয় করবো না; মানুষ আমার কি করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি— আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না। সামান্য মানুষ আমার কী করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব; আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না; মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব; আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না; মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁর বাক্যের গুণ আমি গাই, সেই ঈশ্বরের উপরে, হ্যাঁ, সেই ঈশ্বরের উপরেই আমি নির্ভর করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁর কালামের গুণ আমি গাই, সেই আল্লাহ্‌র উপরে, হ্যাঁ, সেই আল্লাহ্‌র উপরেই আমি ভরসা করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই, আমার সকল ভরসা তিনিই তাই ভীত নই আমি, তুচ্ছ মানুষ কি করবে আমার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না| মানুষ আমার কী করবে! আমার প্রতি ঈশ্বরের শপথের জন্য আমি তাঁর প্রশংসা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরে (আমি তাঁর বাক্যের প্রশংসা করব), আমি ঈশ্বরে বিশ্বাস করেছি, ভয় পাব না; মাংস আমার কি করতে পারে?