Psalms 56:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে, আমার জীবন নেওয়ার জন্য, তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা একসংগে জড়ো হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে মেরে ফেলার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে হত্যা করবার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা দলবদ্ধ হয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে, লক্ষ্য রাখে আমার গতিবিধির প্রতি, আমার প্রাণনাশের সুযোগের অপেক্ষায় থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায় ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা একসাথে হয়ে ঘাঁটি বসায়, তারা নিজেকে লুকায় এবং তারা আমার পদক্ষেপ লক্ষ্য করে, যেন মনে হয় তারা আমার জীবনের জন্য অপেক্ষা করছে।