Psalms 56:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অধর্মের দ্বারা তারা কি বাঁচবে? হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না; হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধর্ম্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধর্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে ঈশ্বর, তুমি ক্রোধে জাতিদের ধ্বংস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে আল্লাহ্‌, তুমি রাগে জাতিদের ধ্বংস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের অন্যায় আচরণের সমুচিত দণ্ড দাও তুমি, হে ঈশ্বর, তোমার দুর্বার ক্রোধে উৎপাটিত কর ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায় করে দিন| হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন| আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপের দ্বারা তারা কি বাঁচবে? হে ঈশ্বর, তোমার রাগের দ্বারা জাতিদেরকে ধ্বংস কর।