Psalms 56:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার অস্থিরতা গণনা করছো; আমার নেত্রজল তোমার বোতলে রাখ; তা কি তোমার কিতাবে লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বিলাপ লিপিবদ্ধ করে; তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো— তা কি তোমার লিপিতে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের জল দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার বইয়ে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার কিতাবে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তো জান আমার বেদনাবিদ্ধ হৃদয়ের ব্যাকুলতা, সেই বেদনার অশ্রু সঞ্চয় করেছ তুমি পাত্রে তোমার, লেখা কি হয়নি সেকথা তোমার গ্রন্থে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত| আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন| আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখ; তাকি তোমার বইয়ে লেখা নেই?