Psalms 56:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে, যেদিন আমি তোমাকে ডাকি, আমি এটা জানি যে, আল্লাহ্ আমার সপক্ষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করব তখন আমার শত্রুরা পিছু ফিরবে। এতে আমি জানব যে ঈশ্বর আমার পক্ষে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি ডাকি, আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি তোমাকে ডাকি, আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি ঈশ্বর আমার পক্ষে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি আল্লাহ্ আমার পক্ষে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন আকুল হয়ে আমি ডাকব তোমায়, সেদিন পরাজিত হবে আমার শত্রুদল, একথা নিশ্চিত জানি আমি, ঈশ্বর আমার পরম সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন| আমি জানি আপনি তা করতে পারবেন| কারণ আপনিই আমার ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন আমার শত্রুরা ফিরে যাবে, যে দিন আমি ডাকবো; আমি এই জা নি যে, ঈশ্বর আমার জন্য।