Psalms 57:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। হযরত দাউদের। মিক্তাম। যখন তিনি তালুতের সম্মুখ থেকে গুহায় পালিয়ে যান, সেই সময়কার। আমার প্রতি কৃপা কর, হে আল্লাহ্, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমাতে আশ্রয় গ্রহণ করে; তোমার পাখার ছায়ায় আমি আশ্রয় নেব, যে পর্যন্ত এসব দুর্দশা অতীত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রতি কৃপা করো, হে আমার ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেবো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এই সব দুর্দশা অতীত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রতি দয়া কর; হে ঈশ্বর, আমার প্রতি তুমি দয়া কর, কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি। তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রতি দয়া কর; হে আল্লাহ্, আমার প্রতি তুমি দয়া কর, কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি। তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকব যতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন| সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে| যখন সমস্যা আসে, তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রতি দয়া কর, হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ আমার প্রাণ তোমার মধ্যে আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো শেষ না হয়।