Psalms 57:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ সিংহদের মধ্যবর্তী; আগুনের শিখার মত লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মানুষগুলোর দাঁতগুলো যেন বর্শা ও তীর, তাদের জিহ্বা ধারালো তলোয়ার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সিংহদের মধ্যে রয়েছি; ক্ষুধার্ত বন্যপশুদের মাঝে বসবাস করতে আমি বাধ্য হয়েছি— মানুষ যাদের দাঁত বর্শা ও তির, যাদের জিভ ধারালো তরোয়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ সিংহগণের মধ্যবর্ত্তী; অগ্নি-শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্‌গ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ সিংহগণের মধ্যবর্তী; অগ্নিশিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বর্শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্‌গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খিদেয় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি; তাদের দাঁত যেন বর্শা আর তীর, আর জিভ্‌ ধারালো তলোয়ার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষুধায় পাগল সিংহের মত লোকদের মাঝখানে আমি শুয়ে আছি; তাদের দাঁত যেন বর্শা আর তীর, আর জিভ্‌ ধারালো তলোয়ার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুবেষ্টিত আমি, সিংহের মত ওরা বেষ্টন করেছে আমায়, নরখাদকদের মধ্যে আমার শয়ন। ওদের দন্তরাজি বর্শা ও তীরের মত, ওদের জিহ্বা যেন তীক্ষ্ণ তরবারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জীবন সঙ্কটাপন্ন| শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে| ওরা মানুষখেকো সিংহদের মত; ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ; ওদের জিভগুলো তরবারির মত ধারালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শত্রুদের মধ্যে আছি যারা সিংহের ন্যায় হচ্ছে, যারা লোভীর ন্যায় লোকেদের গ্রাস করবে; আগুনের মধ্যে যারা থাকে তাদের সাথে আমি অবস্হান করি, সেই মানব সন্তান, যার দাঁতগুলো বর্শা এবং তীর এবং তাদের জিভ তীক্ষ্ণ তরোয়াল।