Psalms 57:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার চরণের জন্য জাল পেতেছে, আমার প্রাণ অবনত হয়েছে; তারা আমার সম্মুখে খাত খনন করেছে, তার মধ্যেই তারা পতিত হল। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শত্রুরা আমার জন্য এক ফাঁদ পেতেছে— আমি হতাশায় নত হয়েছিলাম। আমার চলার পথে তারা এক গর্ত খুঁড়েছিল— কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে; তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে; তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার চলার পথে জাল পেতেছে; অত্যাচারে আমি ভেংগে পড়েছিলাম; তারা আমার পথে গর্ত খুঁড়েছে, কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার চলার পথে জাল পেতেছে; জুলুমে আমি ভেংগে পড়েছিলাম; তারা আমার পথে গর্ত খুঁড়েছে, কিন্তু তারা নিজেরাই তাতে পড়েছে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা পেতেছিল ফাঁদ আমাকে ধরার জন্য, আমি ভেঙ্গে পড়েছিলাম হতাশায়, আমার জন্য ওরা গর্ত খুঁড়েছিল পথে, কিন্তু পড়েছিল তাতে ওরা নিজেরাই। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে| ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে| ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই, কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার পদক্ষেপের জন্য জাল প্রস্তুত করেছে, আমার প্রাণ নত হয়েছে; তারা আমার সামনে একটি গর্ত খনন করেছে কিন্তু তারা নিজেরাই তার মধ্যে পতিত হল। সেলা