Psalms 57:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা-গান গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, বিভিন্ন জাতির সামনে আমি তোমাকে শুকরিয়া জানাব, তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে করব আমার কৃতজ্ঞতা নিবেদন মানব সমাজে, জাতিবৃন্দের সমক্ষে আমি গাইব তোমার স্তুতিগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি| সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রভু আমি জাতিদের মধ্যে তোমার ধন্যবাদ দেব; আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসার গান গাব।