Psalms 58:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। হযরত দাউদের। মিক্তাম। বীরগণ! তোমরা কি সঠিক রায় উচ্চারণ কর? তোমরা কি লোকদের জন্য ন্যায়বিচার করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাসকেরা, তোমরা কি সত্যিই ন্যায্যভাবে কথা বলো? তোমরা কি সমতার সঙ্গে লোকেদের বিচার করো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীরগণ! তোমরা কি ধর্ম্মনীতি কহিতেছ? মনুষ্য সন্তানবর্গ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীরগণ! তোমরা কি ধর্মনীতি কহিতেছ? মনুষ্য-সন্তানগণ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বিচারকেরা, আপনারা যে চুপ করে আছেন এটা কি ন্যায়বিচার হচ্ছে? ন্যায়ভাবে কি আপনারা লোকদের বিচার করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বিচারকেরা, আপনারা যে চুপ করে আছেন এটা কি ন্যায়বিচার হচ্ছে? ন্যায়ভাবে কি আপনারা লোকদের বিচার করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত যারা, ন্যায়সঙ্গত হয় কি তোমাদের সিদ্ধান্ত? বিচার কর কি তোমরা সমদৃষ্টি নিয়ে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও| তোমরা সৎভাবে লোকের বিচার করছো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আধিকারিক, তুমি কি সত্যি ন্যায়পরায়ণতার কথা বল? মানব-সন্তান তোমরা কি ন্যায় বিচার করেছ?