Psalms 58:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে, সে দুর্জনের রক্ত দিয়ে তার পা ধোবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিকেরা উল্লসিত হবে। দুষ্টদের রক্তে তারা তাদের পা ধুয়ে নেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে ঈশ্বরভক্তেরা খুশী হবে; তারা দুষ্টদের রক্তে পা ধোবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে আল্লাহ্ভক্তেরা খুশী হবে; তারা দুষ্টদের রক্তে পা ধোবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা, তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন সৎ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে| সে সেই রকম সৈনিকের মত হবে যে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোক ঈশ্বরের প্রতিফল দেখে আনন্দিত হবে, কিন্তু তিনি দুষ্ট রক্তে নিজের পা ধুইয়ে নেবেন।