Psalms 58:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মানুষেরা বলবে, ধার্মিক সত্যিই ফল পায়, সত্যিই দুনিয়াতে বিচারসাধক আল্লাহ্‌ আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সবাই বলবে, “ধার্মিকেরা নিশ্চয় পুরস্কার পায়; নিশ্চয় ঈশ্বর আছেন, যিনি জগতের বিচার করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্ম্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধন ঈশ্বর আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধক ঈশ্বর আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে লোকে বলবে, “ঈশ্বরভক্তের জীবনে সত্যিই পুরস্কার আছে; সত্যিই একজন ঈশ্বর আছেন যিনি দুষ্টদের পৃথিবীতে বেঁচে থাকার সময়েই বিচার করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে লোকে বলবে, “আল্লাহ্‌ভক্তের জীবনে সত্যিই পুরস্কার আছে; সত্যিই একজন আল্লাহ্‌ আছেন যিনি দুষ্টদের দুনিয়াতে বেঁচে থাকার সময়েই বিচার করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলেই বলবে তখনঃ সত্যই ধার্মিকের পুরস্কার আছে, পৃথিবীর বিচারক ঈশ্বর সত্যই আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সৎ‌ লোকেরা সত্যিই পুরস্কৃত| সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই মানুষে বলবে, “ধার্মিক ব্যক্তির জন্য সত্যিই একটি পুরষ্কার আছে, নিশ্চয়ই এমন এক ঈশ্বর আছেন যিনি পৃথিবীতে বিচার করেন।”