Psalms 58:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্, তাদের মুখে দাঁত ভেঙ্গে দাও; মাবুদ যুবসিংহদের বিষ দাঁত উৎপাটন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তাদের মুখের দাঁতগুলি ভেঙে দাও; হে সদাপ্রভু, সেই সিংহদের বিষদাঁত উপড়ে ফেলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও; সদাপ্রভু যুবসিংহদের কসের দন্ত উৎপাটন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও; সদাপ্রভু যুবসিংহদের কষের দন্ত উৎপাটন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি দুষ্টদের দাঁত তাদের মুখের মধ্যেই ভেংগে ফেল; হে সদাপ্রভু, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁত তুমি ভেংগে ফেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তুমি দুষ্টদের দাঁত তাদের মুখের মধ্যেই ভেংগে ফেল; হে মাবুদ, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁত তুমি ভেংগে ফেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, ওদের দাঁত তুমি ভেঙ্গে দাও, হে প্রভু, তুমি উপড়ে ফেল এই সিংহদের দন্তমূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ঐ লোকগুলো সিংহের মত| তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঈশ্বর, তাদের মুখের মধ্যে তাদের দাঁত ভেঙে দাও; সদাপ্রভুু, যুবসিংহদের বড় দাঁত ভেঙে দাও।