Psalms 58:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রবাহমান পানির মত বিলীন হয়ে যাক, ছিন্নমূল ঘাসের মতই তারা শুকিয়ে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুকনো জমিতে জলের মতো তারা যেন মিলিয়ে যায়; তাদের অস্ত্রশস্ত্র তাদের হাতেই ব্যর্থ করে তোলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক, সে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক, যে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব’য়ে যাওয়া জলের মতই তারা অদৃশ্য হয়ে যাক; তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব’য়ে যাওয়া পানির মতই তারা অদৃশ্য হয়ে যাক; তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিঃশেষ হয়ে যাক্ ওরা, গড়িয়ে পড়া জলের মত পদদলিত ঘাসের মত নিশ্চিহ্ন হোক ওরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নর্দমা দিয়ে যেমন জল গড়িয়ে যায়, ঐ লোকগুলোও যেন সেভাবেই অদৃশ্য হয়ে যায়| পথের ধারে আগাছার মত ওরা যেন বিনষ্ট হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রবাহমান জলের মত বিলীন হোক; যখন তারা তাদের তীর ছোঁড়ে তাদের মত হওয়া উচিত না যাদের কোন নির্দিষ্ট লক্ষ্য নেই।