Psalms 58:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক, তারা গর্ভস্থ মৃত ভ্রূণের মত হোক, যা সূর্যের মুখ দেখে নি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়; মৃতাবস্থায় জাত শিশুর মতো হোক যে কখনও সূর্যের মুখ দেখেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক; তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয় যারা আলো দেখতে পায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক; তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয় যারা আলো দেখতে পায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শামুকের মত গলে ওরা নিঃশেষ হয়ে যাক্, অকালজাত মৃতশিশু, যারা কোনদিন দেখে না সূর্যের মুখ তাদের মতই হোক ওরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা শামুকের মত হোক্, নড়বার সময় যেন গলে গলে যায়| ওরা যেন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক, সূর্য্য দেখেনি এমন অকালে মহিলার জন্মগ্রহণ করা শিশু মত হোক।