Psalms 58:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পাত্র কাঁটার উত্তাপ টের না পেতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়িয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর, তরুণ কি প্রবীণ, সবাইকে উড়িয়ে নিয়ে যাবেন কাঁটাগাছের আগুনের আঁচ তোমাদের পাত্রের গায়ে লাগার আগেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের স্থালী কন্টক টের না পাইতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে, তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেই শুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলো তিনি ঝড়ে উড়িয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেই শুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলো তিনি ঝড়ে উড়িয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের গড়া পাত্রের গায়ে কাঁটার আগুনের আঁচ লাগার আগেই কাঁচা কি পোড়া সব পাত্রই তিনি বিধবস্ত করবেন ঝড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে জ্বালিয়ে রান্নার পাত্র গরম করা হয় ওরা যেন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের গড়া পাত্রে গায়ে কাঁটার আগুনের আঁচ লাগার আগেই কাঁচা কি পোড়া সব পাত্রই তিনি বিধ্বস্ত করবেন ঝড়ে।