Psalms 59:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। হযরত দাউদের। মিক্‌তাম। যখন তালুতের প্রেরিত লোকেরা দাউদকে হত্যা করার জন্য তাঁর বাড়ির কাছে ঘাঁটি বসিয়েছিল, সেই সময়কার। হে আমার আল্লাহ্‌, আমার দুশমনদের হাত থেকে আমাকে উদ্ধার কর, আমার দুশমনদের থেকে আমাকে রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো; যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার কর, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার কর, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর; আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে তাদের নাগালের বাইরে তুলে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর; আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে তাদের নাগালের বাইরে তুলে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, উদ্ধার কর আমায় শত্রুদের কবল থেকে, রক্ষা কর আমায় তাদের হাত থেকে, যারা উদ্যত আমায় আক্রমণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন| যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ঈশ্বর, আমার শত্রুদের থেকে আমাকে উদ্ধার কর; যারা আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তাদের থেকে আমাকে দূরে রাখ।