Psalms 59:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মুখের কথা মুখের গুনাহ্মাত্র; তাদের বদদোয়া ও মিথ্যা কথার জন্য তারা নিজেদের অহঙ্কারে ধরা পড়ুক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখের পাপের জন্য, তাদের ঠোঁটের বাক্যের জন্য, তারা তাদের গর্বে ধরা পড়ুক। তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের ওষ্ঠাধরের বাক্য মুখের পাপমাত্র; তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহঙ্কারে ধরা পড়ুক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের ওষ্ঠাধরের বাক্য মুখের পাপমাত্র; তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহঙ্কারে ধরা পড়ুক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখের পাপে আর ঠোঁটের কথায় যে অভিশাপ ও মিথ্যা রয়েছে, তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখের গুনাহে আর ঠোঁটের কথায় যে বদদোয়া ও মিথ্যা রয়েছে, তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের মুখ নিঃসৃত ভাষা পাপে কলঙ্কিত, ওদের ওষ্ঠাধরে শুধু অভিশাপ আর মিথ্যা ভাষণ। ওরা ধরা পড়ুক নিজেদের অহমিকার ফাঁদে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়| ওরা যা বলেছে তার জন্য ওদের শাস্তি দিন| ওদেরই দম্ভের ফাঁদে ওদের পড়তে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ঠোঁট এবং মুখের বাক্যে পাপ; তাদের গর্বের মধ্যে তাদের বন্দী করা হবে এবং অভিশাপ ও মিথ্যার জন্য।