Psalms 59:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সংহার কর তাদেরকে, ক্রোধে সংহার কর, যেন তারা আর না থাকে; তারা জানুক, আল্লাহ্‌ ইয়াকুবের মধ্যে কর্তৃত্ব করেন, দুনিয়ার প্রান্ত পর্যন্ত করেন। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো, গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়। তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে যাকোবের ঈশ্বর শাসন করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সংহার কর তাহাদিগকে, ক্রোধে সংহার কর, যেন তাহারা আর না থাকে; তাহারা জানুক, ঈশ্বর যাকোবের মধ্যে কর্ত্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত করেন। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সংহার কর তাহাদিগকে, ক্রোধে সংহার কর, যেন তাহারা আর না থাকে; তাহারা জানুক, ঈশ্বর যাকোবের মধ্যে কর্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পর্যন্ত করেন। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ক্রোধে তাদের ধ্বংস কর, ধ্বংস কর যাতে তারা আর না থাকে; এতে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত সবাই জানবে, ঈশ্বরই যাকোবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি রাগে তাদের ধ্বংস কর, ধ্বংস কর যাতে তারা আর না থাকে; এতে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই জানবে, আল্লাহ্‌ ইয়াকুবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সক্রোধে ওদের সংহার কর, ওদের ধ্বংস কর নিঃশেষে। পৃথিবী জানুক, স্বয়ং ঈশ্বর অধিষ্ঠিত হবেন যাকোবকুলে, যিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আধিপত্য করেন। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন| ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন! সারা পৃথিবীকে বুঝতে দিন যে স্বয়ং ঈশ্বর ইস্রায়েলে শাসন করছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্রোধে তাদের গ্রাস কর, তাদের ধ্বংস কর যাতে তারা আর থাকতে না পারে; ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা জানুক ঈশ্বর এবং যাকো বের মধ্যে নিয়ম। সেলা