Psalms 59:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমার শক্তির ঘোষণা করবো, তোমার অটল মহব্বতের জন্য খুব ভোরে আনন্দধ্বনি করবো; কেননা তুমি হয়েছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে সুদৃঢ় আশ্রয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব, সকালে আমি তোমার দয়ার গান গাইব; কারণ তুমি আমার উচ্চদুর্গ, সংকটকালে আমার সহায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমার বল কীর্ত্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যূষে আনন্দধ্বনি করিব; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমার বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে গান করব, আর সকালে আনন্দে তোমার অটল ভালবাসার গান গাইব; কারণ তুমিই আমার দুর্গ, বিপদ কালের আশ্রয়-স্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে কাওয়ালী গাইব, আর সকালে আনন্দে তোমার অটল মহব্বতের কাওয়ালী গাইব; কারণ তুমিই আমার কেল্লা, বিপদ কালের আশ্রয়-স্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কিন্তু তোমার পরাক্রমের প্রশস্তি করব, প্রভাতে গাইব তোমার অবিচল প্রেমের জয়গান, কেননা তুমি আমার সুদৃঢ় দুর্গ, সঙ্কটের দিনে আমার পরম আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সকালে, আমি আপনার প্রশংসা গান গাইবো| আমি আপনার প্রেমে আনন্দ উল্লাস করবো| কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল| সংকট এলে আমি আপনার কাছে ছুটে যেতে পারবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমার শক্তি সম্পর্কে গান করব, কারণ তুমিই আমার উচ্চ দূর্গ এবং আমার বিপদের দিনের আশ্রয়।