Psalms 59:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার বল, আমি তোমার উদ্দেশে গজল গাইব, তোমার জন্য গাইব হে আমার আল্লাহ্, তুমি আমার উচ্চদুর্গ, তিনি আমার আল্লাহ্ যিনি আমার প্রতি অটল মহব্বত প্রকাশ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব; তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার বল, আমি তোমার উদ্দেশে সঙ্গীত করিব, কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ, তিনি আমার দয়াবান্ ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার বল, আমি তোমার উদ্দেশে সঙ্গীত করিব, কেননা ঈশ্বর আমার উচ্চদুর্গ, তিনি আমার দয়াবান ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমার শক্তি, আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব। তুমিই আমার দুর্গ; তুমিই সেই ঈশ্বর, আমার জন্য যাঁর অটল ভালবাসা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমার শক্তি, আমি তোমার উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব। তুমিই আমার কেল্লা; তুমিই সেই আল্লাহ্, আমার জন্য যাঁর অটল মহব্বত আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার শক্তির আধার, আমি তোমার প্রশংসা কীর্তন করব, হে ঈশ্বর, তুমি আমার দুর্গস্বরূপ, তুমিই আমার প্রেমময় ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার প্রশংসা করে আমি গান গাইবো| কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল| আপনি সেই ঈশ্বর যিনি আমায় ভালোবাসেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি, আমার শক্তি আমি তোমার উদ্দেশ্যে গান করব, কারণ ঈশ্বর আমার উচ্চ দূর্গ, তিনি আমার নিয়মের বিশ্বস্ততার ঈশ্বর।