Psalms 59:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য লুকিয়ে আছে বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হচ্ছে, হে মাবুদ, আমার অধর্মের জন্য নয়, আমার গুনাহ্‌র জন্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, কেমন তারা আমার জন্য গোপনে অপেক্ষা করে! নিষ্ঠুর লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার অন্যায়ের জন্য নয়, আমার পাপের জন্য নয়, হে সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দেখ, তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে, বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে, হে সদাপ্রভু, আমার অধর্ম্মের জন্য নয়, আমার পাপের জন্য নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দেখ, তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে, বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে, হে সদাপ্রভু, আমার অধর্মের জন্য নয়, আমার পাপের জন্য নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার জন্য ওৎ পেতে আছে, ভয়ংকর লোকেরা আমার উপর আক্রমণ শুরু করেছে; হে সদাপ্রভু, তা আমার কোন অন্যায় বা পাপের জন্য নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার জন্য ওৎ পেতে আছে, ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে; হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জীবন নাশের জন্য ওরা উন্মুখ হয়ে আত্মগোপন করে আছে, হিংস্র নির্মম শত্রুরা বেঁধেছে জোট আমার বিরুদ্ধে, হে প্রভু পরমেশ্বর কোন অপরাধ তো করিনি আমি, করিনি তো কোন পাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখুন শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে| যদিও আমি কোন পাপ বা অপরাধ করিনি তবুও ওরা আমায় হত্যা করার জন্য অপেক্ষা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য অপেক্ষা করছে, অন্যায়কারীরা আমার বিরুদ্ধে একসঙ্গে জড়ো হয়েছে, কিন্তু সদাপ্রভুু, আমার পাপের কারণে বা আমার দোষের কারণেও নয়।